News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
Image

স্বামীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৪ আগস্ট: একব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আত্মহত্যা না’কি খুঁন, প্রশ্ন উঠছে মৃতের পরিবারের তরফ থেকে। অভিযোগ দীর্ঘদিন ধরেই স্ত্রীর নির্যাতনের শিকার হচ্ছিল স্বামী। পরবর্তীতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। ঘটনা, মুঙ্গিয়াকামী থানাধীন তুইকই পাড়া এলাকায়। বর্তমানে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ঘটনার বিবরণে প্রকাশ, মুঙ্গিয়াকামী থানাধীন তুইকই পাড়ার বাসিন্দা লকেশ দেববর্মা(৩৮) র ঝুলন্ত মৃতদেহ পুলিশ পরিবারের লোকজনেরা উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন যে, মঙ্গলবার রাতে উনারা খবর পায় যে লকেশ দেববর্মা তুইকই এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে।পরবর্তীতে প্রত্যন্ত এলাকার হওয়াতে গতকাল রাতে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে বুধবার সকালে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই লকেশ বাবুর সঙ্গে উনার স্ত্রী সত্যলক্ষী দেববর্মার পারিবারিক কলহ চলছিল এবং এই কলহের জেরে বেশ কয়েকদিন পূর্বে সত্যলক্ষী দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে নিজ স্বামী লকেশ দেববর্মার ওপর আক্রমণ করে এবং পায়ে গুরুতর আঘাত করে।পরিবারের লোকজনদের আরো অভিযোগ, লকেশ বাবুর স্ত্রী সত্যলক্ষী দেববর্মা পরকীয়া সম্পর্কের জেরে একবার নাগরের হাত ধরে পালিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে পরিবারের লোকজনদের সহযোগিতায় ঘটনাকে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় উভয়েই সাংসারিক জীবন স্বাভাবিকভাবে শুরু করে ছিল। কিন্তু পারিবারিক কলহ এবং স্ত্রীর নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল লকেশ দেববর্মার।পরবর্তীতে আচমকা লকেশ বাবুর এই ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে পরিবারের লোকজনদের মধ্যে থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে হয়তো লকেশ বাবুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে লকেশ বাবুর মৃতদেহের ময়নাতদন্তের পর মৃতদেহ পুলিশ তুলে দেয় পরিবারের লোকজনদের হাতে এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।অন্যদিকে পরিবারের লোকজনদের তরফে লোকেশ বাবুর স্ত্রী সত্যলক্ষী দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে বলেও পরিবারের লোকজনেরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানায়।।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top