News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণকারীদের মনুষ্যত্ব জ্ঞান নেই : সাংসদ বিপ্লব 
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণকারীদের মনুষ্যত্ব জ্ঞান নেই : সাংসদ বিপ্লব 

আগরতলা, ১৪ আগস্ট: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার অত্যন্ত নিন্দনীয়। আক্রমণকারীদের মনুষ্যত্ব জ্ঞান নেই। তাই তারাই এই লজ্জাজনক কাজ করতে পেরেছেন। আজ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার প্রসঙ্গে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘ হর ঘর তিরঙ্গা ‘ কর্মসূচির অঙ্গ হিসেবে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত মজদুর মনিটরিং সেল আয়োজিত স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ তিনি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্প অর্পণ করেছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যে সময় ক্ষমতার পরিবর্তন হবেই। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর আক্রমণ অত্যন্ত দূর্ভাগ্যজনক। মৌলবাদী গোষ্ঠীরা বাংলাদেশের অস্তিত্ব নষ্ট করার জন্য এই পরিকল্পনা করেছে। 

তাঁর কথায়, ত্রিপুরায়ও ২৫ বছর বামদের শাসন ছিল। ২০১৮ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো ঘটনা তো ত্রিপুরায় ঘটে নি। যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নেই তারাই এভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাতে পারে। তাদের মধ্যে মনুষ্যত্ব হার মেনেছে বলেন তিনি। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top