News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুত নিগমের অনুমতি ছাড়া চুরি করে  বিদ্যুত সংযোগ দিতে গিয়ে খুঁটি থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির
Image

বিদ্যুত নিগমের অনুমতি ছাড়া চুরি করে  বিদ্যুত সংযোগ দিতে গিয়ে খুঁটি থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ আগস্ট:বিদ্যুত নিগমের অনুমতি ছাড়া চুরি করে  বিদ্যুত সংযোগ দিতে গিয়ে খুঁটি থেকে পড়ে মৃত্যু হল শঙ্কর কন্দ নামে এক ব্যক্তির।বুধবার বেলা ১টা নাগাদ কমলপুর থানার মায়াছড়ি পঞ্চায়েতের রাম দুর্লভপুর চা বাগান সংলগ্ন এলাকায় চুরি করে  বিদ্যুত সংযোগ দিতে গিয়ে খুঁটি থেকে পড়ে মৃত্যু হল শঙ্কর কন্দ  নামে এক ব্যক্তির। শঙ্কর কন্দ বিদ্যুত ঠিকাদারের অধীনে কাজ করতো। জানা যায়, গতকাল রাত থেকে রাম দুর্লভপুর চা ফেক্টরি সংলগ্ন বিষ্ণুপুর গ্রামে বিদ্যুত ছিল না।প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই বিদ্যুত গ্যাংয়ের বিষ্ণুপুর বিদ্যুৎ লাইনের জাম্পারিং কেটে যায়। বিষ্ণুপুর গ্রামের মানুষ কমলপুর বিদ্যুত নিগমে ফোন না দিয়ে মায়াছড়ি পঞ্চায়েতের খাস টিলার বাসিন্দা শঙ্কর কন্দকে বাড়ি থেকে ডেকে এনে টাকার লোভ দেখিয়ে বিদ্যুত খুঁটিতে তুলে বিদ্যুত সংযোগ দেওয়ার জন্য। শঙ্কর কন্দ ওই সময় মদমত্ত অবস্থায় ছিল।শঙ্কর কন্দ বিদ্যুত খুঁটি বেয়ে উপরে উঠে এসটি লাইনে জাম্পারিংয়ে হাত দিতেই উপর থেকে ছিটকে নীচে পড়ে। এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শঙ্কর কন্দকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শঙ্কর কন্দকে মৃত বলে ঘোষনা করেন।খবর পেয়ে হাসপাতালে আসে শঙ্কর কন্দের মেয়ে নিলিমা কন্দ। সে বলে, বাবা রেগার কাজ থেকে বাড়িতে এসে বিশ্রাম করছিল। এমন সময় চার/পাঁচ জন লোক এসে বিদ্যুত লাইন ঠিক করতে বলে। বাবা রাজি হয়ে তাদের সাথে যায়। এরপর জানতে পারে তার বাবা বিদ্যুত খুঁটি থেকে পড়ে যায় এবং হাসপাতালে আছে। তাড়াতাড়ি এসে সে দেখে তার বাবা মারা গেছে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তামান্না দেববর্মা বলেন, মায়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা শঙ্কর কন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনেন। বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু হয়। তার মাথার বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top