News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তির শিকার রোগীরা
Image

কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তির শিকার রোগীরা

কোচবিহার, ১৪ আগস্ট (হি.স.) : কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বুধবার সকাল থেকেই চোখ, প্রসূতি–সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। ফলে হাজারেরও বেশি রোগী ভোগান্তির মুখে পড়েছেন। আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশজুড়ে আন্দোলন চলছে। সেই আন্দোলন শামিল হয় এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ও চিকিৎসকরা। প্রথমে সোমবার তাঁরা বহির্বিভাগে কর্মবিরতি পালন করেন। বিভাগ বন্ধ করে রেখে বিক্ষোভ দেখান। মঙ্গলবার পরিষেবা স্বাভাবিক থাকলেও, বুধবার সকাল থেকে ফের কর্মবিরতি শুরু হয়েছে।

Releated Posts

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026

লালবাজারের সেন্ট্রাল লক-আপে বসছে অত্যাধুনিক সিসিটিভি, নজরদারি জোরদারে কলকাতা পুলিশের উদ্যোগ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের সেন্ট্রাল লক-আপে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে অত্যাধুনিক…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top