নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। শেহজাদের মতে, কিছু একটা লুকোতে চাইছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারের অধীনে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা নির্ভয়া পার্ট ২-এর থেকে কম কিছু নয়।”শেহজাদ আরও বলেছেন, “এটি এখন স্পষ্ট যে, এটি গণধর্ষণ ছিল৷ প্রমাণগুলি তাই ইঙ্গিত করছে। শুধুমাত্র একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে বাকিদের রক্ষা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের তদন্ত কমিটি ইন্টার্ন এবং টিএমসি-র ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত। তাই তাঁরা কিছু একটা লুকোতে চায়।”

কিছু একটা লুকোতে চাইছে তৃণমূল, আর জি কর কাণ্ডে মন্তব্য পুনাওয়ালার
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…
ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…


















