News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি করের ঘটনায় অপরাধীদের যেভাবে সুরক্ষা দেওয়া হয়েছে তা দুঃখজনক : সুধাংশু ত্রিবেদী
Image

আর জি করের ঘটনায় অপরাধীদের যেভাবে সুরক্ষা দেওয়া হয়েছে তা দুঃখজনক : সুধাংশু ত্রিবেদী

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকককে ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেছেন, “কলকাতার ঘটনায় অপরাধীদের যেভাবে সুরক্ষা দেওয়া হয়েছে, তা দুঃখজনক। যেভাবে (আর জি কর) অধ্যক্ষকে ২৪ ঘন্টার মধ্যে অন্য কোনও কলেজের অধ্যক্ষ হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে, তা বাংলা সরকারের সুরক্ষাই দেখায়।”সুধাংশু ত্রিবেদী আরও বলেছেন, “এটি বাংলা সরকারের করা তদন্ত নিয়ে সন্দেহের জন্ম দেয়। আমি জিজ্ঞাসা করতে চাই, কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই প্রিন্সিপালের প্রতি সহানুভূতিশীল, টিএমসি সরকারের কাছে আমার সোজা প্রশ্ন হল, কেন এত দিন সময় দেওয়া হচ্ছে। এটা কি ম্যানিপুলেশনের জন্য? সন্দেশখালির ঘটনায় আমরা তা দেখেছি। তদন্ত কেন দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার (সিবিআই) কাছে হস্তান্তর করা হচ্ছে না?”

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top