News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মহড়ায় অসুস্থ স্কুল পড়ুয়া ছাত্রীরা
Image

স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মহড়ায় অসুস্থ স্কুল পড়ুয়া ছাত্রীরা

আগরতলা, ১৩ আগস্ট: আসাম রাইফেলস ময়দানে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের মহড়ায় অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী। আজ মহড়া চলাকালীন শিশু বিহার স্কুল এবং তুলসীবতি বালিকা বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তীব্র তাপপ্রবাহের কারণে তারা অসুস্থ হয়েছে। সাথে সাথে শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছেন। ওই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

প্রসঙ্গত, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আসাম রাইফেল ময়দানে শিশু বিহার স্কুল, আগরতলা তুলসীবতি বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে প্রস্তুতি চলছিল। ওই সময় বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। 

এ বিষয়ে শিশু বিহার স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসেবে বেশ কিছু দিন যাবৎ স্কুল থেকে প্রায় ৩৫ জন ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আসাম রাইফেল ময়দানে প্রস্তুতি নিচ্ছিল। আজ একই ভাবে স্কুলের বেশ কয়েকজন ছাত্রী উপস্থিত ছিল। কিন্তু প্রস্তুতি চলাকালীন প্রায় একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষকরা প্রথমে একহন ছাত্রীকে আর্মি হাসাপাতালে নিয়ে গিয়েছিল। তারপর প্রায় সাতজন ছাত্রীকে আইজিএম হাসপাতালে নিয়ে গিয়েছেন। তাদের মধ্যে চারজনকে ভর্তি করানো হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।তিনি আরও জানিয়েছেন,  চিকিৎসকদের দাবি, ডিহাইড্রেশনের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

জনৈকা অসুস্থ ছাত্রী জানিয়েছেন, আসাম রাইফেল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। বেশ কিছু দিন যাবৎ  তাদের রিহারর্সাল চলছিল। কিন্তু আজ প্রস্তুতি চলাকালীন শিশু বিহার স্কুল, আগরতলা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে উভয় স্কুলের শিক্ষকরা তাদের আগরতলা আইএম হাসপাতালে নিয়ে গিয়েছেন। 

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top