News Flash

Image

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৩ আগস্ট: শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে আহত হয়েছেন একজন।ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টায় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টিআর-০৮-ডি-৯২৬৮ নাম্বারের বাইক ও টিআর-০৮-৮৭৮৯ পালসার বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে টিআর০৮-ডি-৯২৬৮ নাম্বারের বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে আহত হয়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পর দুর্ঘটনার সঠিক কারন জানতে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। ধারনা করা হচ্ছে অসাবধনতার কারনে ও বেপরোয়াভাবে দ্রুতগতিতে বাইক চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় আহত ব্যক্তি হলো উত্তর জোলাইবাড়ীর বাসিন্দা মরন নমঃ।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top