News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হর ঘর তিরঙ্গা অভিযানঃ  আসাম   রাইফেলস এর তিরঙ্গা বাইক মিছিল
Image

হর ঘর তিরঙ্গা অভিযানঃ  আসাম   রাইফেলস এর তিরঙ্গা বাইক মিছিল

আগরতলা, ১৩ আগস্ট : ৭৮–তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের মধ্য দিয়ে দেশপ্রেম এর চেতনায় সকলকে উদ্বুদ্ধ করার উদ্দ্যেশে আসাম রাইফেলস আজ রাজ্যের গোমতী জেলার উদয়পুরে এক তিরঙ্গা বাইক রেলির আয়োজন করে। এই বাইক মিছিলে অংশ নেন মোট ৭০ জন বেসামরিক নাগরিক এবং ৪০ জন আসাম রাইফেলস জওয়ান| উদয়পুর প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু হয়ে এই মিছিল শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে| সেনা ও সাধারণ নাগরিকদের এই মিসর বাইক মিছিল শহরের নাগরিকদের মধ্যে বিশেষ উত্সাহের সঞ্চার করে| জনগণের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের ভাবনাকেও গেঁথে দেয় এই তিরঙ্গা মিছিল| রাস্তার দুপাশে দাঁড়ানো নাগরিকরা  বাইক চালকদের উৎসাহের সাথে শুভেচ্ছা জানয়। আসাম রাইফেলস এক প্রেস বার্তায় জানায়, হর ঘর তিরঙ্গার জাতীয় অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে তাঁদের এই অভিনব যাত্রা, যা সবার মধ্যে জাতীয় পতাকার প্রতি গর্বের অনুভূতি তৈরি করতে এবং নাগরিকদের মধ্যে একতার মনোভাব সঞ্চারে ভুমিকা নিয়েছে।

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top