News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি করে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের
Image

আর জি করে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): আর জি কর-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন।একইসঙ্গে হাই কোর্ট জানায়, রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।তদন্তে কলকাতা পুলিশের ভূমিকায় আদালত যে সন্তুষ্ট নয়, তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে আর জি কর মেডিক্যাল এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।আদালত জানিয়েছে, তিন সপ্তাহের পর মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।ওই মামলার শুনানিতে মঙ্গলবার আর জি কর মেডিক্যালের পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ঘটনার পর পুলিশের তরফে নিহত  ছাত্রীর পরিবারকে জানানো হয়েছিল, এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়ার আগেই পুলিশ কীভাবে ছাত্রীর রক্তমাখা দেহকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, কাকে আড়াল করার চেষ্টা তা নিয়ে প্রশ্ন ওঠে।গত বৃহস্পতিবার মধ্যরাতে আর জি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে নৃশংসভাবে খুন করা হয় মেডিক্যালের ছাত্রীকে। ওই ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মৃতার পরিবারও আদালতের দ্বারস্থ হয়েছিল।

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top