ওয়াশিংটন, ১৩ আগস্ট (হি.স.): বাংলাদেশে অশান্তি সৃষ্টি ও তাঁকে ক্ষমতাচ্যুত করার পিছনে রয়েছে আমেরিকার হাত। ভারতে এসে ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তাঁর মা সেই কথা বলেননি বলে জানিয়েছেন পুত্র সজীব ওয়াজেদ জয়। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেরি করেনি আমেরিকা।সোমবার (স্থানীয় সময় অনুযায়ী) সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জেন পিয়েরে জানিয়েছেন, ‘এই ঘটনার পিছনে আমরা জড়িত নই। মার্কিন প্রশাসনের জড়িত থাকা নিয়ে যে কোনও প্রতিবেদন বা গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা, একদমই সত্য নয়। বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদের পছন্দ বেছে নিয়েছেন। আমরা বিশ্বাস করি, সেখানকার সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন। এটাই আমাদের অবস্থান। তাই এমন কোনও অভিযোগ করা হলে আমি এখানে যা বলেছি, সব সময়ই তা বলব, এটা একদমই সত্য নয়।’

হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে হাত নেই আমেরিকার : হোয়াইট হাউস
Releated Posts
উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…
প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…
প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু
বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…


















