News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার বেহাল দশায় ঢুকতে পারিনি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি, ভস্মীভূত বিদ্যালয়, তদন্তে বিধায়ক

রাস্তার বেহাল দশায় ঢুকতে পারিনি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি, ভস্মীভূত বিদ্যালয়, তদন্তে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ আগস্ট: রাস্তার বেহাল দশার কারনে এলাকায় ঢুকতে পারেনি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। যার ফলে আগুনে ভষ্মীভূত হয়ে গেছে গোটা বিদ্যালয়। ঘটনাটি ঘটেছে উদয়পুর মহারানী কৃষ্ণভক্ত এসবি স্কুলে।মঙ্গলবার বিদ্যালয়েটি পরিদর্শনে গেছেন এলাকার বিধায়ক অভিষেক দেবরায়। তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলে সঠিক সময় দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। কেননা বিদ্যালয়ের যে রাস্তাটি রয়েছে সেটির বেহাল দশা। যার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটি ভেতরে প্রবেশ করতে পারেনি। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি আসতে আসতে গোটা বিদ্যালয় আগুনে ঝলসে গেছে। অবিলম্বে রাস্তাটি কেন এত তাড়াতাড়ি ভগ্নদশায় পরিণত হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিধায়ক। এছাড়াও বিদ্যালয়টি সাড়াই এর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতির পৃথক পরিসংখ্যান নয়, তবে মাতৃভাষায় উত্তরদাতার তথ্য হবে নথিভুক্ত

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ২০২৭ সালের জনগণনায় ‘ত্রিপুরা’ জনজাতি এবং ত্রিপুরা ভাষার পৃথক গণনা ও পরিসংখ্যান প্রকাশের দাবি নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

সেবা সংকল্প অভিযানে মেগা রক্তদান শিবির, প্রজ্ঞা ভবনে রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে মেগা…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে উন্নয়নের স্রোতে পিছিয়ে থাকবে না কেউ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে এবং উন্নয়নের ধারায়…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top