News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হিন্দু নির্যাত‌নের প্রতিবা‌দে ‘বাংলা‌দেশ চ‌লো’ শীর্ষক বিক্ষোভ মি‌ছিল ক‌রিমগ‌ঞ্জে

হিন্দু নির্যাত‌নের প্রতিবা‌দে ‘বাংলা‌দেশ চ‌লো’ শীর্ষক বিক্ষোভ মি‌ছিল ক‌রিমগ‌ঞ্জে

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ১১ আগস্ট (হি.স.) : বাংলা‌দে‌শে সৃষ্ট অশান্ত প‌রিস্থি‌তি‌তে সে ‌দে‌শে সংগঠিত হিংসাত্মক আন্দোল‌নের শিকার সংখ্যালঘু হিন্দুরা। হিন্দুদের ওপর নে‌মে এসে‌ছে ভয়াবহ অত্যাচারের খাঁড়া। এর প্রতিবাদ সংগঠিত হচ্ছে ভার‌তের বি‌ভিন্ন স্থানে। হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে এ ধরনের প্রতিবাদী কর্মসূচি পালিত হচ্ছে করিমগঞ্জেও।আজ র‌বিবার ক‌রিমগঞ্জ হিন্দুর‌ক্ষী দল সহ অন্যান্য হিন্দু সংগঠনের হাজার হাজার কার্যকর্তা ও সমর্থক এক প্রতিবাদী মিছি‌লের আয়াজন ক‌রেন। নানা ধরনের স্লোগা‌ন ও প্ল্যাকাৰ্ড হাতে নিয়ে শহ‌রের রাজপথ প‌রিক্রমা ক‌রে সুতারকা‌ন্দি অভিমু‌খে বাংলা‌দে‌শ সীমান্তের দি‌কে এগি‌য়ে যাওয়ার চেষ্টা করে মিছিল। কিন্তু মাঝপ‌থে মি‌ছিলকে ব্যারিকেড লা‌গি‌য়ে আট‌কে দেয় পুলিশ প্রশাসন।

প‌রে এক পথসভায় হিন্দুত্ববাদী সংগঠনের কার্যকর্তারা নি‌জে‌দের ক্ষোভ উগ‌ড়ে দি‌য়ে ব‌লেন, বাংলাদে‌শে ছাত্র আন্দোল‌নের শেষ পর্যা‌য়ে যা শু‌রু হ‌য়ে‌ছে তা ভাব‌লে গায়ে কাঁটা দেয়। মূল আন্দোল‌নের ভিত‌রে উগ্র মৌলবাদীরা প্রবেশ ক‌রে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অমান‌বিক নির্যাতন শুরু ক‌রেছে। এটা যে কোনও সভ্য‌ জা‌তির প‌ক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।তাঁরা বলেন, বাংলাদে‌শে নানা সম‌য় এ ধরনের কাণ্ড ঘ‌টি‌য়ে চলেছে মৌলবা‌দীরা। শীঘ্রই এ সব বন্ধ ক‌রে হিন্দু‌দের সুরক্ষা না দি‌লে ভার‌তের হিন্দু সংগঠনের কার্যকর্তারা ঘ‌রে ব‌সে থাক‌বেন না। পাশাপা‌শি তাঁরা বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে সে দে‌শের সংখ্যালঘু‌দের নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ কামনা ক‌রেছেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top