News Flash

Image

আবারো তিন বাংলাদেশী নাগরিক আটক 

আগরতলা, ১০ আগস্ট: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করে নিচ্ছে। আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পূর্ব আগরতলা থানায় পুলিশ। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জি।

প্রসঙ্গত, বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতে বিএসএফ’র কড়া নজরদারি চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে ত্রিপুরায় প্রবেশ করে নিচ্ছে। এর মধ্যে চন্দ্রপুরের বাসস্ট্যান্ডে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। 

পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে চন্দ্রপুর বাসস্ট্যান্ডে সন্দেহভাজন তিনজন ব্যক্তি ঘোরাঘুরি করছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে তিনজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশী জেরাই তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু তারা এখনও পর্যন্ত কোন্ সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে  তা জানা যায়নি। তারা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাসস্ট্যান্ডে জমায়েত হয়েছিলেন। 

ধৃতরা হলো মহম্মদ সিরাজুল শেখ (২২), মহম্মদ আলামিন (২০), ফাতেমা বেগম (১৮)। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় – ন্যায় সংহিতার ৬১(২) এবং ১৪৩ ধারায় মামলা নেওয়া হয়েছে। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top