News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে; ভূমিধসেরও সম্ভাবনা, ভিজবে দক্ষিণবঙ্গও
Image

ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে; ভূমিধসেরও সম্ভাবনা, ভিজবে দক্ষিণবঙ্গও

কলকাতা, ৮ আগস্ট (হি.স.): উত্তরবঙ্গে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, তা হবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৯ আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর ১০-১৩ আগস্ট সময়কালেও চলবে বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৯-১১ আগস্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে।বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top