News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশ ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ, ভয়ে পালালেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা
Image

বাংলাদেশ ব্যাঙ্কে তুমুল বিক্ষোভ, ভয়ে পালালেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা

ঢাকা, ৭ আগস্ট (হি.স.): ব্যাপক বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি বাংলাদেশ ব্যাঙ্কে। বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে পালিয়েছেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা । ব্যাঙ্ক সেক্টরে লুট, দখল, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের সহযোগিতা করার দায়ে বিক্ষোভের মুখে তারা বাংলাদেশ ব্যাঙ্ক ছাড়েন। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় আধিকারিকরা ‘ভুয়ো ভুয়ো’ বলে স্লোগান দিয়ে অবস্থান বিক্ষোভ করেন। এই সময় কার্যালয় থেকে বের হয়ে যান দুই ডেপুটি গভর্নর খোরশেদ আলম, ড. হাবিবুর রহমান ও অন্যান্যরা। বিক্ষোভকারীরা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

Releated Posts

ইসকনের জন্মাষ্টমী উৎসবের জন্য অনুষ্ঠান বাতিল করলেন অমিত শাহ

গান্ধীনগর, ২৭ আগস্ট (আইএএনএস): ইসকনের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের জন্য গান্ধীনগরের টাউন হল ছেড়ে দিতে নিজের পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল…

ByByNews Desk Aug 27, 2026

জবলপুরে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক ওভারহল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজনাথ সিংয়ের

জবলপুর, ২৭ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুরে টি-৭২ ও টি-৯০ যুদ্ধট্যাঙ্কের ওভারহল ও আধুনিকীকরণের জন্য নতুন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন…

ByByNews Desk Aug 27, 2026

নেপালের ভয়াবহ বন্যায় বাংলার ৩৬ জন নিখোঁজ, নিশ্চিত করল অধিকারী সরকার

কলকাতা, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে পশ্চিমবঙ্গের ৩৬ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত…

ByByNews Desk Aug 27, 2026

নেপালে আকস্মিক বন্যা: এখনও যোগাযোগহীন ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১ জন

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখনও ২৮৮ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top