News Flash

  • Home
  • প্রধান খবর
  • মনু ভাকের ফিরলেন দিল্লিতে, আনন্দ ও উল্লাসে বরণ করে নিল দেশ
Image

মনু ভাকের ফিরলেন দিল্লিতে, আনন্দ ও উল্লাসে বরণ করে নিল দেশ

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের কৃতিত্ব অর্জন করেছেন মনু ভাকের। এই কৃতিত্ব অর্জনের পর বুধবার সকালে দিল্লিতে ফিরলেন মনু। দেশের গর্বকে আনন্দ ও উল্লাসে বরণ করে নিল দেশ। দিল্লি বিমানবন্দরে জমকালো স্বাগত জানানো হয় মনুকে। এই আপ্যায়নে খুশি হয়ে মনু বলেছেন, “এত ভালবাসা পেয়ে আমি খুবই খুশি।”  প্যারিসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু। দ্বিতীয় ইভেন্টে তাঁর সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিং। উল্লেখ্য, মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন মনু। এখনও পর্যন্ত ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে মনু প্যারিস অলিম্পিকে সেরা পারফর্মার। স্বভাবতই মনু দেশবাসীকে গর্বিত করেছেন। আর তাই আগামী ১১ আগস্ট প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা থাকবে ২২ বছরের এই শুটারের হাতে।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top