News Flash

  • Home
  • প্রধান খবর
  • অমৃতসর থেকে শ্রী নানকানা সাহিব পর্যন্ত সুরক্ষিত সড়ক পথ তৈরি করা উচিত : রাঘব চাড্ডা
Image

অমৃতসর থেকে শ্রী নানকানা সাহিব পর্যন্ত সুরক্ষিত সড়ক পথ তৈরি করা উচিত : রাঘব চাড্ডা

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): অমৃতসর থেকে শ্রী নানকানা সাহিব পর্যন্ত সুরক্ষিত সড়ক পথ তৈরি করা উচিত । কেন্দ্রীয় সরকারের কাছে এই অনুরোধ জানালেন আম আদমি পার্টি (এএপি)-র সাংসদ রাঘব চাড্ডা। বুধবার রাজ্যসভায়, উচ্চকক্ষের ডেপুটি চেয়ারম্যান হরিবংশকে রাঘব চাড্ডা বলেছেন, শ্রী গুরু নানক দেবের জন্মস্থান শ্রী নানকানা সাহিবে একটি নিরাপদ করিডোর স্থাপন করা উচিত। কেন্দ্রীয় সরকারের কাছে রাঘবের আর্জি, এই নিরাপদ করিডোর তৈরির বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করা উচিত। রাজ্যসভায় রাঘব আরও বলেছেন, “পুণ্যার্থীদের জন্য পাসপোর্ট, ভিসা এবং জটিল ফর্মের কোনও বাধ্যতামূলক প্রয়োজনীয়তা থাকা উচিত নয়। এছাড়াও, ভক্তদের কাছ থেকে কোনও ফি নেওয়া উচিত নয়। অমৃতসর (আত্তারি ওয়াঘা বর্ডার) থেকে পাকিস্তানের শ্রী নানকানা সাহিব পর্যন্ত একটি নিরাপদ সড়ক পথ তৈরি করা উচিত।”

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top