News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভা অধিবেশনের শেষ দিনে নতুন বিল পেশ, কটাক্ষ অগ্নিমিত্রার
Image

বিধানসভা অধিবেশনের শেষ দিনে নতুন বিল পেশ, কটাক্ষ অগ্নিমিত্রার

কলকাতা, ৫ আগস্ট (হি.স.): বিধানসভার অধিবেশনের একাদশ তথা অন্তিম দিনে পেশ হল “দ্য স্কিল, নলেজ এন্ড ফ্যাশন ইউনিভার্সিটি বিল, ২০২৪”। এই বিল নিয়ে সোমবার বিধানসভায় আলোচনা হয়। নতুন এই বিল উত্থাপন করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ছয় জন বক্তা রয়েছেন। এক ঘন্টা ধরে তা নিয়ে আলোচনা করা হবে। বিজেপির বক্তা অরূপ কুমার দাস। তিনি বলেন, রাজনৈতিক পরিসর থেকে মুক্ত করা হোক।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সভায় বলেন, এই বিল নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। দেড় বছর বাদে বিধানসভার ভোট রাজ্যে। সেদিকে তাকিয়ে “গাজর” ঝুলিয়ে রাখা হচ্ছে না তো! পড়ুয়াদের ‘প্লেসমেন্ট গ্যারান্টি’ থাকবে! পরবর্তী বক্তা ডঃ শঙ্কর ঘোষ। তৃণমূল কংগ্রেস-এর তরফে বক্তা ছিলেন ডঃ রানা চ্যাটার্জি। তিনি বলেন, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রতি যে অবিচার বরাবর বলা হয়ে থাকে, সেই প্রেক্ষিতে এই বিল সময় উপযোগী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হতে চলেছে। সরকারি সহযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাশাপাশি ডিগ্রি কোর্সও থাকছে। বৈষম্যের বিরুদ্ধে যে বাতাবরণ তার নিরসন হবে। বক্তা রয়েছেন অরুন্ধতী মিত্র। জবাবী ভাষণে বিভাগীয় মন্ত্রী শ্রী বসু এরপর সরকারের দৃষ্টিভঙ্গি সবিস্তারে জানাবেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top