News Flash

  • Home
  • প্রধান খবর
  • একজন যোগী যদি গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস না করেন, তিনি যোগীই নন : অখিলেশ যাদব
Image

একজন যোগী যদি গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস না করেন, তিনি যোগীই নন : অখিলেশ যাদব

লখনউ, ৫ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তীব্র সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশের কথায়, “একজন যোগী যদি গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস না করেন, তিনি যোগীই নন।” পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, “বিজেপির হিন্দু-মুসলিম ছাড়া আর কোনও কাজ নেই।” সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সোমবার লখনউয়ের জনেশ্বর মিশ্র পার্কে প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা জনেশ্বর মিশ্রকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।সেখানে অযোধ্যা গণধর্ষণ মামলা প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। উত্তরে অখিলেশ যাদব বলেছেন, “বিজেপি নির্বাচনের আগে ষড়যন্ত্র শুরু করতে চায়। প্রথম দিন থেকেই তাঁদের লক্ষ্য ছিল সমাজতন্ত্রীদের মানহানি করা এবং বিশেষ করে মুসলমানদের সম্পর্কে তাঁদের চিন্তাভাবনা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। একজন ‘যোগী’ যদি গণতন্ত্র, সংবিধানে বিশ্বাস না করেন তবে তিনি যোগী হতে পারবেন না।”  কেন্দ্রীয় সরকার সম্পদের উপর ওয়াকফ বোর্ডের ক্ষমতা রোধ করার জন্য একটি বিল আনতে পারে, এমনই মিডিয়া রিপোর্ট প্রসঙ্গে অখিলেশ যাদব বলেছেন, “বিজেপির হিন্দু-মুসলিম এবং কীভাবে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া যায়, তা ছাড়া কোনও কাজ নেই। মুসলিম ভাইয়েরা যে অধিকার পেয়েছে, স্বাধীনতার অধিকার অথবা নিজেদের ধর্ম পালনের অধিকার, তাঁদের কর্মব্যবস্থা বজায় রাখার অধিকার।”

Releated Posts

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top