পুণে ও আহমেদাবাদ, ৫ আগস্ট (হি.স.): একনাগাড়ে বৃষ্টিতে মহারাষ্ট্রের পুণে, নাসিক-সহ একাধিক জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে বেড়েছে গিরনা নদীর জলস্তর। পুণের একতা নগরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়, বৃষ্টির জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে। শেষ ৪৮ ঘণ্টায় নাসিকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চাপ বেড়েছে গঙ্গাপুর জলাধারেও। রবিবার রাতে ৮৬ শতাংশ পূর্ণ হয়ে গিয়েছিল জলাধার। যে কারণ রাতেই জল ছাড়তে হয়েছে গঙ্গাপুর জলাধার থেকে। নাসিকে গোদাবরী নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।বৃষ্টিতে খারাপ পরিস্থিতি গুজরাটেও। গুজরাটের নভসারি জেলার বিলিমোরা শহরের নীচু এলাকা জলের তলায়। রাস্তায় জল জমে যাওয়ায় জনজীবন কার্য বিপর্যস্ত। গুজরাটের ভালসাদে আওরঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি, প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত গুজরাটেও
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…
আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…
উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…


















