News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বাজারগুলিকে আধুনিক রূপে পরিণত করায় নিগমের লক্ষ্য: মেয়র
Image

রাজ্যের বাজারগুলিকে আধুনিক রূপে পরিণত করায় নিগমের লক্ষ্য: মেয়র

আগরতলা, ৫ আগস্ট : রাজ্যের বাজারগুলিকে আধুনিক রূপে পরিণত করে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ায় নিগমের একমাত্র লক্ষ্য। আজ অল ত্রিপুরা মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে  একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। 

প্রসঙ্গত, পূর্ব ও নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাজধানী আগরতলা দুর্গা চৌমুহনী স্থিত বিপণী বিতানে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। 

এদিনের অনুষ্ঠানে মেয়র বলেন, রাজধানীর সব বিপনী বিতান গুলিতে তিনি অভিযান করছেন সেই মোতাবেক দুর্গা চৌমুহন বিপনি কিছুদিন আগে অভিযানে গিয়ে জানতে পারেন সেই বাজারে বেশ কিছু দোকান প্রায় সময়ই বন্ধ থাকে। পাশাপাশি কিছু ব্যবসায়ীদের বকেয়া বাকি রয়েছেন। ইতিমধ্যে তাদের চিঠি পাঠানো হয়েছে ও বাজার কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

তাছাড়া, এদিন আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই সভায়। তিনি বলেন, আগরতলা বাজারগুলিকে  উন্নয়নের পথে নিয়ে যেতে এরকম অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Releated Posts

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top