News Flash

Image

সরুপথারে সড়ক দুৰ্ঘটনা, আহত তিন,  সংকটজনক এক

গোলাঘাট (অসম), ৪ আগস্ট (হি.স.) : রাত হলে একাংশ মাতাল, উচ্ছৃঙ্খল নেশাসক্ত বাইক চালকের জন্য সরুপথার শহরের মানুষ আতঙ্কে থাকেন। বিশেষ করে রাত নয়টার পর একাংশ উচ্ছৃঙ্খল নেশাসক্ত বাইকার সরুপথার শহরে তাণ্ডব শুরু করে।

এ ধরনের এক ঘটনা শনিবার রাত প্রায় ১০টা নাগাদ সরুপথারে এলআইসি বিল্ডিঙে সামনে মাতাল বাইকার দুরন্ত গতিতে রাস্তার ডিভাইরের ওপাশে রং সাইড ধরে যাচ্ছিল। তখন ওই বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আগত আরও একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুৰ্ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা আহতদের নিয়ে যান সরুপথার সরকারি হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top