News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়ানাডের দুর্যোগ-প্রবণ এলাকায় উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে : পিনারাই বিজয়ন
Image

ওয়ানাডের দুর্যোগ-প্রবণ এলাকায় উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে : পিনারাই বিজয়ন

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (হি.স.): ওয়ানাডের দুর্যোগ-প্রবণ এলাকায় উদ্ধার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শনিবার এমনটাই জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, “প্রাথমিক পর্যায়ে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে আসার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। উদ্ধারকারীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন, আমরা এখনও পর্যন্ত ১৪৮টি মৃতদেহ হস্তান্তর করেছি। মোট ১০,০৪২ জন মানুষ ৯৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। দুর্যোগ এলাকায় এবং চালিয়ার নদীর তীরে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। মোট ১,৪১৯ জন কর্মী নিযুক্ত রয়েছেন।” মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আরও বলেছেন, “৬৭টি অজ্ঞাত দেহ পাওয়া গিয়েছে। দাহ করার দায়িত্ব পঞ্চায়েতের। আন্তঃধর্মীয় প্রার্থনার মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হবে।” পিনারাই বিজয়ন বলেছেন, “পুনর্বাসন কার্যকরভাবে সম্পন্ন করতে হবে, একটি সম্পূর্ণ জনপদ তৈরির লক্ষ্য নিয়ে। পুনর্বাসন প্রকল্প দ্রুত সম্পন্ন হবে। ভেল্লারমালা স্কুলের জন্য, আমরা নিশ্চিত করব যে শিশুদের শিক্ষা ব্যাহত না হয় এবং বিকল্প সুবিধার ব্যবস্থা করব।”

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top