News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয়, তোপ শিন্ডে সরকারকে
Image

মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয়, তোপ শিন্ডে সরকারকে

মুম্বই, ২ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, মহারাষ্ট্ৰে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কেও আক্রমণ করেছেন তিনি। অভিযোগ করেছেন, দিল্লি ও গুজরাট থেকে মহারাষ্ট্রকে চালানো হচ্ছে, আর তাই মূল্য চোকাতে হচ্ছে রাজ্যবাসীকে।শরদ পওয়ার গোষ্ঠীর নেতা এবং প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র আওহাদের গাড়িতে হামলা প্রসঙ্গে শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, “একজন বিধায়ক শাসক দলের এবং অন্য বিধায়ক জিতেন্দ্র আওহাদ, যিনি বিরোধী দলের, দু’জনেই হামলার শিকার হয়েছেন। এই রাজ্যে আইন-শৃঙ্খলা কোথায়? মহারাষ্ট্র একটি বড় রাজ্য এবং আইন-শৃঙ্খলার জন্য পরিচিত ছিল…উদ্ধব ঠাকরের শাসনকালেও আইন-শৃঙ্খলা ঠিক ছিল…মহারাষ্ট্রে নেতৃত্ব ছিল।  এখানে জোর করে রাজনীতি করা হচ্ছে, নিয়ন্ত্রণ দিল্লি ও গুজরাটের, এই কারণে আমাদের মূল্য চোকাতে হচ্ছে।”

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top