News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির রাজ্যস্তরের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি
Image

জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির রাজ্যস্তরের প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি

আগরতলা, ২ আগস্ট : জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির উপর কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে আজ রাজ্যস্তরের প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। এদিনের সমাপ্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে ।

প্রসঙ্গত,  গত ২৯ জুলাই আগরতলা প্রজ্ঞা ভবনে কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর চার দিনের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়েছিল । ২৯- ৩০ জুলাই এবং ১-২  আগস্ট -এই চার দিন মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে রাজ্যের ৪০০ জন কমিউনিটি হেলথ অফিসারদের  প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য  কার্যক্রম, জাতীয় স্বাস্থ্য  মিশন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরোসাইন্স (নিমহান্স), ব্যাঙ্গালুরুর গোল্ডমান স্যাক মেন্টাল হেলথ প্রোগ্রাম এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

তাছাড়া, মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রাথমিক পর্যায়ে উন্নত করার লক্ষ্যে  ব্যাঙ্গালোরের ন্যাশনাল  ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো সায়েন্সের ৯ জন বিশেষজ্ঞ  রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ অফিসারদের দক্ষতা এবং জ্ঞান বাড়ানোর উপর বিশেষ  জোর দিয়েছিলেন।  

আজ অনুষ্ঠানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, মানসিক স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সামাজিক, আবেগগত এবং মানসিক সুস্থতার সাথে সম্পর্কিত। দ্রুতগতির জীবনযাত্রা, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং বিভিন্ন সমস্যার কারণে মানসিক চাপ বেড়ে চলেছে। অনেক সময় মানসিক চাপ, জীবনের পরিবর্তন, জৈবিক কারণ বা অন্যান্য কারণে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। উদ্বেগ, বিষন্নতা, দ্বিধাগ্রস্ততা , স্ট্রেস, মাদকাসক্তি মানুশকে গ্রাস করছে। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয়। 

এদিন তিনি আরও বলেন, একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ার জন্য মানসিক স্বাস্থ্য কর্মসূচির গুরুত্ব অপরিসীম।  

এই কর্মসূচির প্রধান লক্ষ্য হল- মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা,মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে দূরভাবনা দূর করা,মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে কথা বলার পরিবেশ তৈরি করা,মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের ব্যবস্থা করা, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা বলে জানান তিনি।

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব ডাঃ ব্রাহ্মিত কউর, রাজ্য স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসের ডাঃ সঞ্জীব দেববর্মা,  জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডিরেক্টর শ্রী রাজীব দত্ত , পরিবার কল্যাণ এবং রোগ প্রতিরোধক অধিকারের অতিকর্তা ডাঃ অঞ্জন দাস,  নরসিংগরস্থিত  মডার্ন সাইক্র্যাটিক হসপিটাল- এর হেড অফ দা ডিপার্টমেন্ট ডাঃ স্বপন চন্দ্র বর্মন, ব্যাঙ্গালোরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্সের অধিকর্তা ডাঃ  প্রফেসর প্রতিমা মূর্তি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরোসায়েন্স কমিউনিটি সাইকিয়াট্রিক ইউনিটের  প্রধান প্রফেসর নাবিন কুমার সি, রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সোসাইটির সদস্য সচিব ডাঃ নূপুর দেববর্মা, জাতীয় মানসিক স্বাস্থ্য  কর্মসূচির স্টেট প্রোগ্রাম অফিসার  ডাঃ উদয়ন মজুমদার সহ অন্যান্য আধিকারিকেরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top