News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৭ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই
Image

২৭ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১ আগস্ট:
নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলো কদমতলা থানার পুলিশ। ইয়াবা সহ আটক করা হয়েছে দুইজনকে।

গোপন খবরের ভিত্তিতে ইন্দো-বাংলা সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী এক মহিলা ও  অপর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ইয়াবা ট্যাবলেট পাচারের গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ দলবল নিয়ে ব্রজেন্দ্রনগর এলাকার ট্রাই জংশনে ওৎ পেতে থাকেন।

গোপাল নাথ নামের  বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালিয়ে বাইকে থাকা ইয়াবা ট্যাবলেটের পেকেট  বাজেয়াপ্ত করা হয়।  সেখান থেকে ৫৫০২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে সাতাশ লক্ষ টাকা বলে জানান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

ধৃত ড্রাগস পাচারকারী গোপাল নাথকে জেরা করে পুলিশ জানতে পারে আরতি দাস নামের এক মহিলার নিকট থেকে এই ইয়াবা গুলো ক্রয় করেছিল। পুলিশ ওই গ্রামের এক নং ওয়ার্ড এলাকা থেকে আরতি দাসকেও গ্ৰেফতার করে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top