News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈধ অনুপ্রবেশ এবং পাচার বাণিজ্য রুখতে বিএসএফের আইজি এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
Image

অবৈধ অনুপ্রবেশ এবং পাচার বাণিজ্য রুখতে বিএসএফের আইজি এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট:

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার জনাব আরিফ মোহাম্মদের
সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়েছেন বিএসএফের আইজি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস।

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ, ট্রান্স বর্ডার চোরাচালান, সীমান্তে উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

বিএসএফের আইজি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস, অবৈধ অনুপ্রবেশের বর্তমান অবস্থা এবং চোরাচালানে বাংলাদেশি নাগরিকদের জড়িত থাকার বিষয়ে তাকে অবহিত করেন। এই অবৈধ কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সহকারী হাইকমিশনারের নিকট আবেদন জানিয়েছেন তিনি।

দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top