News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে গাড়ি, আহত তিন
Image

নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে গাড়ি, আহত তিন

আগরতলা, ৩১ জুলাই: গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। গতকাল গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি সংলগ্ন ৮ নং জাতীয় সড়কের ওই দূর্ঘটনায় চালক সহ তিনজন ব্যক্তি আহত হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে টি আর ০১জি ৩৭৮৩ নম্বরের একটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ পেয়ে জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তারাই বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে৷ খবর পাঠিয়েছেন। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছে। চালক সহ সর্বমোট তিন জনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিল।

আহতদের নাম জয় শীল( ২২) অজয় পাল (২৫) এবং সুদীপ্ত মজুমদার। আরও জানা গিয়েছে, গাড়িটি উদয়পুর থেকে আগরতলার দিকে যাওয়ার সময় চেছুড়িমাই এলাকায় দুর্ঘটনার মধ্যে পড়ে বলে। 

Releated Posts

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

উত্তর-পূর্বে শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ার আহ্বান, এনইপি ২০২০ বাস্তবায়নে জোর কিশোর বর্মণের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্ব…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top