News Flash

  • Home
  • প্রধান খবর
  • চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস; আহত ৬ জন, হেল্পলাইন নম্বর চালু
Image

চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস; আহত ৬ জন, হেল্পলাইন নম্বর চালু

চক্রধরপুর, ৩০ জুলাই (হি.স.): ফের রেল দুর্ঘটনা! এবার ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়ে গেল হাওড়া থেকে মুম্বইগামী ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। ভারতীয় রেল জানিয়েছে, ট্রেন নম্বর ১২৮১০ হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস চক্রধরপুর ডিভিশনের রাজখরসওয়ান পশ্চিম আউটার এবং বারাবাম্বুর মাঝে চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছে ৬ জন।সূত্রের খবর, আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। মঙ্গলবার ভোর ৩.৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। ভারতীয় রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।রেলের পক্ষ থেকে চালু হওয়া নম্বর গুলি হল : টাটানগর : ০৬৫৭২২৯০৩২৪, হাওড়া : ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, মুম্বই : ০২২-২২৬৯৪০৪০।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top