News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবসরপ্রাপ্ত পুলিশের সাব-ইন্সপেক্টর এর ব্যাংক একাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা
Image

অবসরপ্রাপ্ত পুলিশের সাব-ইন্সপেক্টর এর ব্যাংক একাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই:
এবার অবসরপ্রাপ্ত পুলিশের সাব-ইন্সপেক্টর এর ব্যাংক একাউন্ট থেকে লক্ষ টাকা হাতিয়ে নিলো প্রতারকের দল। প্রতারণার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী চিত্তরঞ্জন ঘোষ জানিয়েছেন, তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা উধাও হয়ে গেছে।।

তাঁর দাবি, উনার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় চার লক্ষাধিক টাকা ছিল। গত রবিবার স্থানীয় একটি এটিএম থেকে তিনি ১০০০ টাকা নগদ তুলেছেন। এছাড়া তিনি আর ব্যাংকের থেকে কোন টাকা নিজের হাতে তোলেন নি। কিন্তু গত বেশ কয়েকদিন ধরেই তার মোবাইলে লাগাতার মেসেজ আসছিল। তবে মেসেজে তেমন কোন কিছু উল্লেখ ছিল না। গতকাল যখন তিনি টাকা তুলেছেন তখন ব্যালেন্স চেক করলে তিনি দেখতে পান তার একাউন্টে তিন লক্ষ টাকা রয়েছে। একাউন্ট থেকে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা উধাও। সোমবার সকালে তিনি নিকটবর্তী এসবিআই ব্যাংকের শাখায় গেলে তোলা জানিয়ে দেওয়া হয় উনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। কিন্তু কিভাবে সেই টাকা তোলা হলো সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ পরিষ্কারভাবে কিছুই বলতে পারছে না। ব্যাংকের তরফ থেকে উনাকে একটি অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে।

যথারীতি তিনি পুলিশে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। এছাড়াও সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বস্ত করা হয়েছে উনাকে। তবে কিভাবে সেই ব্যাংক একাউন্ট থেকে এতগুলো টাকা ওঠানো হলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন দেখার পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারে কিনা।

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top