News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাঁকুড়া পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্র, পান্ডা সহ গ্রেফতার তিন
Image

বাঁকুড়া পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্র, পান্ডা সহ গ্রেফতার তিন

বাঁকুড়া  ২৯ জুলাই (হি.স): একটি বাইক চুরির তদন্তে নেমে বাঁকুড়া পুলিশের জালে ধরা পড়লো আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের মূল পান্ডা সহ তিন দুষ্কৃতী।সেই সঙ্গে উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১৪টি বাইক।বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ উদ্ধার করল ১৪ টি বাইক। আগেও বেশ কয়েকবার বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল বাঁকুড়া জেলা পুলিশ। ফের বাইক চুরির তদন্তে বড়সড় সাফল্য পেয়ে বাঁকুড়া জেলা পুলিশের মনোবল বেড়ে গেল বলে সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস। তিনি জানান, গত ২৩ জুলাই  ইন্দাস থানার রোল গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যায় একটি বাইক। বাইকের মালিক  লিখিত অভিযোগ  জানান ইন্দাস থানায় । অভিযোগ পেয়েই ইন্দাস থানার এএসআই  সোমনাথ পাল,এএসআই দেবব্রত মুখার্জিকে সঙ্গে নিয়ে তদন্তকারি টিম তৈরি করেন।বিভিন্ন মোড়ের সিসি ক্যামেরার ছবি ও পুলিশি সূত্র ধরে  পরের দিনই পূর্ব বর্ধমানের মেমারি এলাকা থেকে সজল মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে চুরি যাওয়া রোল গ্রামের অভিযোগকারির বাইক সহ বেশ কয়েকটি বাইক উদ্ধার হয়। সজল মন্ডলকে আদালত থেকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত বিষ্ণু মন্ডল নামের আরেক ব্যক্তিকে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও উদ্ধার করা হয় আরও কয়েকটি চুরির বাইক। বিষ্ণুকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তারপর সোমনাথ বোস নামের এই চক্রের আরও এক চুরির পান্ডার হদিশ পায় পুলিশ। রবিবার রাতে সোমনাথ বোসকে গ্রেফতার করা হয়। তার কাছেও  একাধিক চুরির বাইক ছিল। সেগুলিও উদ্ধার করা হয়।  এই তিন জনের কাছ থেকে মোট ১৪ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। বাইকগুলি মূলত চুরি করা হয়েছিল বাঁকুড়ার ইন্দাস, পাত্রসায়ের ও পূর্ব বর্ধমান জেলার মেমারি ও খন্ডঘোষ থানা এলাকা থেকে। গোটা চক্রের মূল পান্ডা  সজল মন্ডল।  সে তালা ভেঙে বাইক চুরি করত। আর তার সহযোগী সোমনাথ বোস  মল্লিকবাজার এলাকা থেকে নতুন নম্বর প্লেট তৈরী করে আনত। এভাবেই তাদের চৌর্যবৃত্তির পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top