News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরেশ্বরী মন্দির উন্নয়নের জন্য ৩৬ কোটি টাকা দিয়েছে ভারত সরকার, মন্দিরের উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার মিলিতভাবে কাজ করবে: কেন্দ্রীয় জনজাতি কল্যাণমন্ত্রী
Image

ত্রিপুরেশ্বরী মন্দির উন্নয়নের জন্য ৩৬ কোটি টাকা দিয়েছে ভারত সরকার, মন্দিরের উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার মিলিতভাবে কাজ করবে: কেন্দ্রীয় জনজাতি কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরেশ্বরী মন্দির উন্নয়নের জন্য ৩৬ কোটি টাকা দিয়েছে ভারত সরকার। আগামীতে মন্দিরের  আরো উন্নয়নের জন্য  কেন্দ্র ও রাজ্য সরকার মিলে কাজ করবে। সোমবার মায়ের মন্দির দর্শন শেষে এই অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম।

সোমবার উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করে পূজো দিলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম। পুজো দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতিদেবী সিং দেববর্মা, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা প্রমূখ।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্য ও দেশবাসীর কল্যাণ কামনা করেন।

পাশাপাশি তিনি এক সাক্ষাৎ করে বলেন জনসাধারণের সুবিধা তৈরি করার পাশাপাশি মন্দিরের উন্নয়ন ও সুন্দর করতে কেন্দ্রীয় সরকার ছয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই কাজের কতটুকু অগ্রগতি হয়েছে তা নিয়ে তিনি জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য যা কিছু আবশ্যক রয়েছে তার জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top