News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাইকোর্ট বার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু
Image

হাইকোর্ট বার নির্বাচনে মনোনয়নপত্র দাখিল শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই:
এবারো হাইকোর্ট বার নির্বাচনে লড়াই হবে সংবিধান বাঁচাও মঞ্চ ও বিজেপি লিগ্যাল সেলের মধ্যে। আগস্ট মাসের ১০ তারিখ হবে হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন। ১১ টি পদের জন্য ভোট নেওয়া হবে। ভোটার রয়েছেন ২১৭ জন। ৩০ জুলাই  মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে।  ৩১ জুলাই মনোনয়ন পত্রগুলি পরীক্ষা হবে। প্রত্যাহারের শেষদিন ১ আগস্ট। ১০ আগস্ট ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৯ টা থেকে, চলবে দেড়টা পর্যন্ত।  সেদিনই হবে গণনা। এবারের নির্বাচনে রিটার্নিং অফিসার হলেন নেপাল মজুমদার।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে।
সোমবার মনোনয়ন পত্র জমা দেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। সংবিধান বাঁচাও মঞ্চের হয়ে সভাপতি পদে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিনিয়র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস ও সম্পাদক পদে সিনিয়র আইনজীবী সুব্রত সরকার। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়ে আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস জানান  আইনজীবী ওয়েলফেয়ার ফান্ড করা হয়েছে কাগজে কলমে। কিন্তু এই ফান্ডে এখনো পর্যন্ত কোন অর্থ জমা করা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই সরকারের উপর চাপ দেওয়া হবে এই ফান্ডে অর্থ জমা করার জন্য। তিনি বলেন সংবিধান বাঁচাও মঞ্চের উদ্দেশ্য একটাই আইনজীবীদের স্বার্থ রক্ষা করা।

Releated Posts

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top