News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে স্থান পেল রাজ্যের আগরতলা এবং ঊনকোটি
Image

স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে স্থান পেল রাজ্যের আগরতলা এবং ঊনকোটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই:
বৈশ্বিক পর্যটন মানচিত্রে ভারত সরকারের পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত স্বদেশ দর্শন ২.০ প্রকল্পের জন্য চিহ্নিত দেশের ৫৭ টি গন্তব্যের মধ্যে আগরতলা ও উনকোটি স্থান পেয়েছে। স্বদেশ দর্শন ২.০ প্রকল্প রাজ্য স্থান পাওয়ায় রাজ্যের পর্যটন শিল্প বিশ্ব দরবারে আরও উন্মুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে রাজ্য স্থান পাওয়ায় খুশি ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি ভারতের প্রধানমন্ত্রী এবং পর্যটন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ ব্যবস্থাপনায় আগামী দিনে এই স্থানগুলো সহ পার্বত্য ত্রিপুরা পর্যটনের নয়া গন্তব্য হয়ে উঠবে।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top