News Flash

  • Home
  • দেশ
  • নভি মুম্বইয়ে ভেঙে পড়লো তিন-তলা বাড়ি; মৃত্যু একজনের, সুরক্ষিত উদ্ধার দুই
Image

নভি মুম্বইয়ে ভেঙে পড়লো তিন-তলা বাড়ি; মৃত্যু একজনের, সুরক্ষিত উদ্ধার দুই

মুম্বই, ২৭ জুলাই (হি. স.) : বিগত কিছু দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। এই বৃষ্টির মধ্যেই শনিবার সকালে নভি মুম্বইয়ে ভেঙে পড়লো একটি তিন-তলা বাড়ি। শনিবার সকাল ৪.৫০ মিনিট নাগাদ নভি মুম্বইয়ের শাহবাজ গ্রামে ভেঙে পড়ে বাড়িটি। বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সকালেই দু’জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।নভি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার কৈলাস শিন্ডে বলেছেন, “সকাল আনুমানিক পাঁচটা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। দু’জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ-এর টিম ঘটনাস্থলে রয়েছে।” নভি মুম্বইয়ের ডেপুটি ফায়ার অফিসার পুরুষোত্তম যাদব বলেছেন, “আমরা সকাল ৪.৫০ মিনিট নাগাদ একটি বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়েছি। দু’জনকে উদ্ধার করা হয়েছে। একটি মৃতদেহ উদ্ধার হয়েছে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top