News Flash

  • Home
  • দিনের খবর
  • নীতি আয়োগ দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলছে না : সঞ্জয় রাউত
Image

নীতি আয়োগ দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলছে না : সঞ্জয় রাউত

মুম্বই, ২৭ জুলাই (হি স.): নীতি আয়োগের ভূমিকা নিয়েই এবার প্রশ্ন ওঠে গেল। প্রশ্ন তুললেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “নীতি আয়োগ দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলছে না। একইসঙ্গে তিনি বলেছেন, “ইন্ডি জোটের মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না।” উল্লেখ্য, নীতি আয়োগের বৈঠকে শনিবার যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “ইন্ডি জোটের মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। এটা প্রায় ঠিক হয়ে গিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আগেই বলেছিলেন তিনি যাবেন না, অরবিন্দ কেজরিওয়াল জেলে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মুখ্যমন্ত্রী আছেন যারা যেতে চান না, কারণ নীতি আয়োগ দেশের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলছে না, আপনারা অবশ্যই এমনটা দেখেছেন বাজেট এবং নীতি আয়োগের কাজ।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top