News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ খেরেংজুড়িতে
Image

রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ খেরেংজুড়িতে

আগরতলা, ২৭ জুলাই: রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রাক লগ্নে আট নং আসাম আগরতলা জাতীয় সড়ক সংস্কারের দাবিতে আবারো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন ছয়টি গ্রামের মানুষ।

ঘটনার বিবরণে অবরোধকারীরা জানান, চুরাইবাড়ি সেইলটেক্স এলাকা থেকে নোয়াগাঁঙ এলাকা পর্যন্ত আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের ১৩ কিঃমিঃ রাস্তার বেহাল দশা। জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে নাজেহাল ছোট বড় যান চালকরা। সাথে ভোগান্তির শিকার স্থানীয় জনগণও।

আরও অভিযোগ,বিগত দেড় থেকে দুই বছর যাবৎ জাতীয় সড়কের কোন সংস্কার হয়নি। কিন্তু প্রতিদিন শত শত লরি চলাচলে জাতীয় সড়কের চেহারা পাল্টে গিয়েছে। জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে পড়ে যানবাহন দূর্ঘটনার কবলে পড়ছে।স্হানীয় লোকজন বাজার হাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া কিছুদিন পূর্বে এক গর্ভবতী মহিলা শনিছড়া হাসপাতালে যাওয়ার পথে বেহাল রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার জাতীয় সড়ক অবরোধ করা‌ হলেও উত্তর জেলা প্রশাসনের তরফে ইটের আধলা দিয়ে ভরাট করে দায় সারেন। তাতে করে বড় বড় লরির চাক্কায় ইটের আধলা গুঁড়ো হয়ে পুনরায় স্বমহিমায় ফিরছে জরাজীর্ণ জাতীয় সড়ক। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে ভোটের মুখে শনিবার সকাল এগারোটা থেকে খেরেংজুড়ি এলাকায় জাতীয় সড়কের উপর অবরোধ করে বসেন খেরেংজুড়ি,বালিছড়া, চান্দপুর,লক্ষি নগর, উত্তর ফুলবাড়ি, দক্ষিণ ফুলবাড়ি,চুরাইবাড়ি প্রভৃতি এলাকার জনগণ।

পথ অবরোধকারীদের দাবি, জাতীয় সড়কের উপর পুকুর সম গর্তে পাথর দিয়ে ভরাট করে যান চলাচলের উপযোগী করা হলে তবেই জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে। অন্যথায় পথ অবরোধ জারি থাকবে। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথো কথাবার্তা বলেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top