News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টির ঘাটতি কমেছে অনেকটাই, দক্ষিণবঙ্গের আরও বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

বৃষ্টির ঘাটতি কমেছে অনেকটাই, দক্ষিণবঙ্গের আরও বৃষ্টিপাতের পূর্বাভাস

 কলকাতা, ২৬ জুলাই (হি.স.): দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মিটেছে অনেকটাই, আগামী কিছু দিন এভাবেই বৃষ্টি হলে ঘাটতির পরিমাণ আরও কিছুটা কমবে। এমতাবস্থায় সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কিছু দিন আরও বৃষ্টিপাত হবে। আগামী প্রায় এক সপ্তাহ স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তার জেরেই হতে পারে লাগাতার বৃষ্টি।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদেরা। পাশাপাশি, পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার, ১ আগস্ট পর্যন্ত স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সময় তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top