News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সন্তোষ শীল
Image

নেশা বাণিজ্যে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সন্তোষ শীল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ জুলাই নেশা পাচার বাণিজ্যে যুক্ত থাকায় অবশেষে গ্রেপ্তার ত্রিপুরা পুলিশের কনস্টেবল সন্তোষ শীল। সর্ষের মধ্যেই ভূত। রাজ্য  পুলিশের দামছড়ায় কর্মরত থানার কনস্টেবল সন্তোষ শীলের বিরুদ্ধে  নেশা পাচার বাণিজ্যের যুক্ত থাকার গুরুতর অভিযোগ উঠে।

রাজ্য পুলিশের কনস্টেবল হয়ে দিনের পর দিন নেশাজাতীয় দ্রব্য পারাপার করে আয়ের সঙ্গে অসঙ্গতিভাবে সম্পদ তৈরি করেছে। কয়েকদিন পূর্বে ধর্মনগরের নয়াপাড়া এলাকায় গীতা ভবনের নিকটবর্তী এলাকা থেকে যে ইয়াবা ট্যাবলেট সহ একজনকে একটি পালসার বাইক এবং একটি থার গাড়ি আটক করা হয়েছিল। সেই গাড়ির তল্লাশিতে এই কনস্টেবলের নাম উঠে আসে। নেশা কারবারের সাথে যুক্ত থাকার ঘটনায় সন্তোষ শীলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। উত্তর জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নির্দেশে কনস্টেবল সন্তোষ শীলকে সাময়িক  বরখাস্ত করা হয়।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top