News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ বাড়ির ছাদ থেকে উদ্ধার এক টিএসআর জওয়ানের মৃতদেহ
Image

নিজ বাড়ির ছাদ থেকে উদ্ধার এক টিএসআর জওয়ানের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারের মাষ্টারপাড়া এলাকায় বাড়ির ছাঁদ থেকে উদ্ধার এক টিএসআর জওয়ানের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার মাষ্টারপাড়া এলাকায় নিজ বাড়ির ছাঁদ থেকে অমল দেবনাথ ( ৪০ ) নামে এক টিএসআর জওয়ানের মৃতদেহ  উদ্ধার করা হয়।  অমল দেবনাথ ৭ নং ব্যাটেলিয়াম টিএসআর জওয়ান হিসেবে কর্মরত ছিলেন।  সাব্রুম মহকুমার সোনাই এলাকায় উনার বাড়ি । শান্তির বাজার মাষ্টার পাড়ায় নতুন বাড়ি করেছে।

বুধবার রাত্রিবেলায় পাড়ার এক ছেলের সাথে বাড়ির ছাঁদে যায়। পরবর্তী সময় ছাঁদ থেকে অমল দেবনাথের মৃতদেহ উদ্ধার করা  হয়।  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমল দেবনাথের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শান্তির বাজার জেলা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলেদেওয়া হয়।  ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।  মৃত্যুর  রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top