News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নৃশংস আক্রমণের বিরুদ্ধে কলকাতায় বাম ছাত্র সংগঠনের সংহতি মিছিল
Image

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে নৃশংস আক্রমণের বিরুদ্ধে কলকাতায় বাম ছাত্র সংগঠনের সংহতি মিছিল

কলকাতা, ২৫ জুলাই(হি.স.) : বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্র ও সরকারের মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনীর নৃশংস আক্রমণের বিরুদ্ধে বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দান থেকে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে চারটি বাম ছাত্র সংগঠনের সংহতি মিছিল অনুষ্ঠিত হয়। এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ এবং পিএসইউ’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই মিছিলের নেতৃত্ব দেয়।

মিছিলটি বাংলাদেশ লাইব্রেরীর সামনে পৌঁছালে পুলিশ তা আটকে দেয়, ফলে ছাত্রদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এর পরই সেখানেই বিক্ষোভ সভা শুরু হয়। চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পিএসইউ’র সাধারণ সম্পাদক নওফেল মহা সফিউল্লা, এআইডিএসও’র রাজ্য সভাপতি মণিশঙ্কর পট্টনায়ক, এআইএসএফ’র পক্ষে প্রীতম দাস এবং এআইএসএ’র পক্ষে তিয়াসা। প্রতিনিধি দলের সদস্য ছিলেন কৌশিক ভৌমিক (রাজ্য সম্পাদক, পিএসইউ), ঋতম মাজি (রাজ্য সভাপতি, এআইএসএ), মিজানুর রহমান (রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য, এআইডিএসও), এবং জ্যোতির্ময় সেন (এআইএসএফ)।

এদিনের এই আন্দোলনের কর্মসূচী থেকে ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে এ রাজ্যের বাম প্রগতিশীল সংগঠনগুলি ও ব্যক্তিবর্গকে স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top