নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): একেবারে অন্য ভূমিকায় দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। শিক্ষিকা হিসেবে পৌঁছে গেলেন ছাত্রীদের কাছে। কথা শুনলেন সমস্ত ছাত্রীদের, ভবিষ্যতে তাঁরা কী হাত চায়, তাও শুনলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসেবে দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষ্যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে দিল্লির ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের কাছে শিক্ষিকা হিসাবে পৌঁছে যান।ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীদের পড়াতেও দেখা যায় রাষ্ট্রপতিকে। আগেও অবশ্য শিক্ষকতাই করেছিলেন রাষ্ট্রপতি মুর্মু। ছাত্রীদের সঙ্গে সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত কথোপকথনে, প্রকৃতি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে পাঠ দেন রাষ্ট্রপতি মুর্মু। ছাত্রীদের সঙ্গে গাছপালা এবং প্রাণীদের যত্ন নেওয়ার বিষয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন রাষ্ট্রপতি। প্রতিটি ছাত্রীদের উৎসাহের সঙ্গে রাষ্ট্রপতির কথা শোনেন।

দিল্লির স্কুলে শিক্ষিকার ভূমিকায় রাষ্ট্রপতি মুর্মু, কথা বললেন ছাত্রীদের সঙ্গে
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

















