News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন স্বদলীয় কাউন্সিলররা
Image

ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন স্বদলীয় কাউন্সিলররা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ জুলাই: ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন স্বদলীয় কাউন্সিলররা। শীঘ্রই দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।  ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন কাউন্সিলের স্বদলীয় ২১ জন কাউন্সিলার।

বৃহস্পতিবার ২১ জনের স্বাক্ষর  সম্বলিত  অনাস্থা প্রস্তাবের চিঠিটি ধর্মনগর মহকুমা শাসক অফিসে পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার  হাতে তুলে দেওয়া হয়। পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসার জানান এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

অবশ্য তারা নতুন করে চেয়ারম্যান পদে কারণ নাম এখনো পর্যন্ত প্রস্তাব করেননি বলে জানা গেছে। স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ধর্মনগরে শাসকদলের অভ্যন্তরে রীতিমতো ঝড় বইতে শুরু করেছে।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top