News Flash

Image

নাকা চেকিংয়ে গাঁজা সহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৫ জুলাই: বুধবার রাতে আমবাসা গন্ডাছড়া সড়কের আমবাসা দেড় মাইল এলাকায় পুলিশের নাকা চেকিং পয়েন্টে  গাঁজা আটক করেছে পুলিশ। এব্যাপারে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গঙ্গানগর থেকে আমবাসা আসার পথে দেড় মাইল নাকা চেকিং পয়েন্টে একটি মহিন্দ্রা  গাড়ি, যার নাম্বার টিআর০১-বিওয়াই-০৬৬৪ এবং একটি টাটা পাঞ্চ যার নম্বর টিআর০১-বি ডাবলু- ৬৬২  এই গাড়ি দুটিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এরমধ্যে মহিন্দ্রা গাড়িটির মধ্যে তল্লাশি চালানোর পর গাড়ির নিচে গোপন চেম্বারে গাঁজা উদ্ধার  করে পুলিশ। ১৯০ প্যাকেটে ৯৭. ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ছোট-বড় বিভিন্ন প্যাকেটে গাজা গুলি গাড়ির গোপন চেম্বারে রাখা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত, আমবাসা থানার ওসি গুরুপদ দেবনাথ। ডিসিএম এর উপস্থিতিতে গাড়ি গুলি তলাশী চালায় আমবাসা থানার পুলিশ।

এদিন পুলিশ গাড়ি দুটির চালক ও গাড়িতে থাকা আরো একজন যুবককে আটক করে।  পুলিশ আধিকারিক জানান,  তল্লাশি চলাকালীন সময় সন্দেহভাজন গাড়ি দুটিকে আটক করা হয় এবং  গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রতিনিয়ত এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান পুলিশ অধিকারিক।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top