News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে এক সচেতনতা মূলক শিবির
Image

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে এক সচেতনতা মূলক শিবির

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২৫ জুলাই: বৃহস্পতিবার সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সাব্রুম শাখার উদ্যোগে এক সচেতনতা মূলক শিবির।
মূলত নেশার বাড়বাড়ন্তের ফলে সাব্রুম মহকুমা এলাকায় যেভাবে এইচআইভি, হেপাটাইটিস সহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগের আধিক্য দিন দিন বেড়েই চলছে তা নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই শিবির।

উক্ত শিবিরে সাব্রুম মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কলেজ পড়ুয়া, বিদ্যালয়ের শিক্ষক গ্রাম প্রধান সহ বিভিন্ন অংশের লোক অংশগ্রহণ করেন। আলোচনা হয় নেশার করাল গ্রাস থেকে যুবসমাজ সহ ছাত্রসমাজকে কিভাবে সরিয়ে আনা যায় সে বিষয়ে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন  সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, হেপাটাইটিস ফাউন্ডেশন এর দক্ষিণ ত্রিপুরা জেলার প্রাক্তন সভাপতি ডক্টর  জগদীশচন্দ্র নম এবং সাব্রুম হাসপাতালের মেডিকেল অফিসার নিপেন্দ্র রিয়াং সভাপতি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, সাব্রুম শাখা।

কর্মসূচির শেষে গতবছর দুর্গাপূজায় সাব্রুম মহকুমা এলাকায় যে ক্লাব নেশাবিরোধী কর্মসূচিতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে তাকে সম্মানিত করা হয় এবং সাব্রুমের ভারত সংঘ ক্লাব সে সম্মানের অধিকারী হয়।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top