News Flash

  • Home
  • দেশ
  • পকসো মামলায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড : ঝাড়গ্রামে বিশেষ আদালতের রায়
Image

পকসো মামলায় অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড : ঝাড়গ্রামে বিশেষ আদালতের রায়

ঝাড়গ্রাম, ২৫ জুলাই(হি.স.): পকসো আইনের ধারায় রুজু হওয়া একটি মামলায় অভিযুক্ত অমরেশ মাহাতোকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঝাড়গ্রামের বিশেষ আদালত। বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন।

জামবনি থানার অন্তর্গত এই ঘটনায় অভিযুক্ত অমরেশ মাহাতো ২০২১ সাল থেকে একটি নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসে লিপ্ত হয়। এর ফলে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু, অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে এবং গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে। পরবর্তীতে, ২২ ডিসেম্বর ২০২২ তারিখে নাবালিকা জামবনি থানায় অমরেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের কয়েক দিনের মধ্যেই পুলিশ বিভিন্ন সূত্র মারফতর পলাতক অমরেশকে ঝাড়খন্ড রাজ্যের জামশেদপুর থেকে গ্রেফতার করে। পুলিশ দ্রুততার সাথে চার্জশিট গঠন করে এবং পকসো আইনের ৬ ধারায় বিচার কার্যক্রম শুরু হয়।

বুধবার, পকসো আদালতের বিচারক চিন্ময় চট্টোপাধ্যায় অমরেশ মাহাতোকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার আদালত সাজা ঘোষণা করে। অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অতিরিক্ত জরিমানা ধার্য করা হয়েছে। এছাড়া, সরকারকে ক্ষতিপূরণ বাবদ নাবালিকাকে তিন লক্ষ টাকা দেওয়ার আদেশ দিয়েছে আদালত।

Releated Posts

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

মধ্যপ্রাচ্য সংকটের জেরে এপ্রিলে কমল ভারতের বিমান যাত্রী সংখ্যা

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে এপ্রিলে দেশে বিমান যাত্রী সংখ্যায় ধাক্কা লাগল। মার্চের তুলনায় দেশীয় ও…

ByByNews Desk May 4, 2026

‘রাম রাজ্য’ প্রতিষ্ঠিত হবে বাংলায়, প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি: সুকান্ত মজুমদার

বালুরঘাট, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top