News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রচার মাধ্যমের সাথে মাননীয় রেলমন্ত্রীর বার্তালাপ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য রেকর্ড সংখ্যক বাজেট বরাদ্দ
Image

প্রচার মাধ্যমের সাথে মাননীয় রেলমন্ত্রীর বার্তালাপ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য রেকর্ড সংখ্যক বাজেট বরাদ্দ

মালিগাঁও, ২৪ জুলাই, ২০২৪: সাধারণ বাজেট ২০২৪-২৫-এ রেল মন্ত্রকের জন্য বরাদ্দ সম্পর্কে রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ২৪ জুলাই, ২০২৪ তারিখে নতুন দিল্লি থেকে উত্তর পূর্বাঞ্চলের সাংবাদিকদের সাথে ভার্চুয়ালি বার্তালাপ করেন। প্রচার মাধ্যম প্রতিনিধিদের সম্বোধন করে রেলমন্ত্রী জানান যে রেলওয়ের জন্য রেকর্ড সংখ্যক ২.৬২ লক্ষ কোটি টাকা মূলধন বিনিয়োগের বরাদ্দ করা হয়েছে। এর একটা বৃহৎ অংশ তথা ১.০৮ লক্ষ কোটি টাকা নতুনের দ্বারা পুরোনো রেল ট্র্যাকের প্রতিস্থাপন, সিগনালিং সিস্টেমের উন্নয়ন, কবচ সিস্টেম স্থাপন, বিদ্যমান লেভেল ক্রসিং গেট-এর জায়গায় রোড আন্ডার ব্রিজ/রোড ওভার ব্রিজ নির্মাণের মতো সুরক্ষা সম্পর্কিত কার্যকলাপে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন যে, অমৃত ভারত ট্রেন, বন্দে মেট্রো, বন্দে ভারত স্লিপারের মতো নতুন রোলিং স্টক চালু করার উপর এই বাজেটে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমে সুরক্ষা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য, ক্ষমতা বৃদ্ধি এবং রেলওয়ের পরিকাঠামো উন্নয়নের উপর রেলওয়ের দিক-নির্দেশনার অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘কবচ ৪.০’-এর উন্নত সংস্করণ সম্প্রতি অনুমোদন পেয়েছে, যা দ্রুত গতিতে স্থাপন করা হবে। হার্ডওয়্যার, সফ্টওয়্যার, অপ্টিক্যাল ফাইবার, টেলিকম টাওয়ার, অন ট্র্যাক সিস্টেম, স্টেশন ও ডেটা সেন্ট্রার অ্যাডমিনিস্ট্রেশনের সংমিশ্রণ হলো কবচ ৪.০। রেলমন্ত্রী জানিয়েছেন যে জেনারেল কোচের বর্ধিত চাহিদার ভিত্তিতে রেলওয়ের পক্ষ থেকে চলতি অর্থবর্ষে ২,৫০০ টি জেনারেল কোচ উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে অতিরিক্ত ১০,০০০ জেনারেল কোচ উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেছেন যে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য মোট বাজেট বরাদ্দ হয়েছে ১৪১৮৩.৬৯ কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বরাদ্দ হয়েছে ১০,৩৭৬ কোটি টাকা, যা ২০০৯-১৪ সালের ২,১২২ কোটি টাকার গড় বরাদ্দের তুলনায় ৫ গুণ অধিক। বার্তালাপের সময় জেনারেল ম্যানেজার জানান যে পূর্ববর্তী বছরের তুলনায় সমস্ত পরিকাঠামো ও সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য পর্যাপ্ত পুঁজি বরাদ্দ করা হয়েছে। জেনারেল ম্যানেজার ঘোষণা করেন যে ২০২৩-২৪ সালে ৯২১ আরকেএম বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ করা হয়েছে। ২০২৪-২৫ সালে ১৫৭৩ আরকেএম ট্র্যাক বৈদ্যুতিকীকরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলীয় সমস্ত রাজ্যের বৈদ্যুতিকীকরণ সম্পূর্ণ হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে বৈদ্যুতিকীকরণের জন্য ৬৯৪.৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বছরের বাজেটে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য বিভিন্ন খাতে অভূতপূর্ব বৃদ্ধি দেখা গেছে। নতুন লাইন এবং ডাবলিং প্রোজেক্টের জন্য প্রায় ৮৩৭৮.৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সুরক্ষা ও পরিচালনাকে অগ্রাধিকারে রাখা হয়েছে, ট্র্যাক নবীকরণ ও ব্রিজের কাজের জন্য ১৩০৫.০৭ কোটি টাকা এবং সিগনালিং ও টেলিকম কাজের জন্য ১৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্টেশন চত্বরগুলিতে যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ৫৩৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলে মোট ৭৪,৯৭২ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ১,৩৬৮ কিমি দৈর্ঘের ১৮টি রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের কাজ চলছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৬০টি স্টেশনকে পুনর্বিকশিত করা হবে। এগুলির মধ্যে অসমে ৫০টি, ত্রিপুরায় ০৪টি এবং অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমে ০১টি করে স্টেশন আপগ্রেড করা হবে। পথ এবং রেল ব্যবহারকারীদের সুরক্ষা বৃদ্ধি করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ২০১৪ সাল থেকে রেকর্ড সংখ্যক ৪৭০টি রোড ওভার ব্রিজ/রোড আন্ডার ব্রিজ লেভেল ক্রসিং গেটের জায়গায় নির্মাণ করা হয়েছে। এই বাজেটে সুরক্ষা প্রদানের পাশাপাশি রেলওয়ের সামগ্রিক পরিকাঠামোর দৃশ্যপট পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রেকর্ড সংখ্যক এই বরাদ্দের ফলে উত্তর পূর্বাঞ্চলে রেল যোগাযোগ বৃদ্ধি করবে, যা আগে কখনও হয়নি। এর ফলে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রূপান্তরের ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের অবদান আরও বৃদ্ধি করবে।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top