News Flash

  • Home
  • বিদেশ
  • অলিম্পিকে করোনার হানা, আক্রান্ত অস্ট্রেলিয়ার এক ক্রীড়াবিদ
Image

অলিম্পিকে করোনার হানা, আক্রান্ত অস্ট্রেলিয়ার এক ক্রীড়াবিদ

প্যারিস, ২৪ জুলাই (হি.স.): করোনা যেন অলিম্পিককে ছাড়ছে না। হঠাৎই করোনা দেখা দিল অলিম্পিকে। গতবার টোকিওতে ছিল করোনা, এবারও প্যারিসে দেখা দিল করোনা। এরইমধ্যে অস্ট্রেলিয়ার একজন ক্রীড়াবিদ কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি হলেন অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের সদস্য। সেই দেশের অলিম্পিক প্রধান আনা মিয়ার্স এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। সেই ক্রীড়াবিদকে আইসোলেশনে রাখা হয়েছে। দলের বাকি খেলোয়াড়দের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে  দলের প্র্যাকটিস বন্ধ রাখা হয়নি। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ওয়াটার পোলো দলে দু’জন ছিলেন। এই দুজনের মধ্যে একজন অ্যাথলেট কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। অস্ট্রেলিয়ার সব দলের জন্য  সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সম্মেলনে বলা হয়েছে,  আমরা কোভিড আক্রান্তকে নিয়ে আতঙ্কিত হচ্ছি না। তবে অস্ট্রেলিয়ার সব ক্রীড়াবিদকেই সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার মতো বিষয়গুলোকে মানতে বলা হয়েছে। তবে ওই ক্রীড়াবিদ  অলিম্পিকে নামবেন কিনা এখনই বলা যাচ্ছে না। সেটা চিকিৎসকের কথামতো সবকিছু হবে।  

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top