News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামঠাকুর কলেজের প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের বরণ করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 
Image

রামঠাকুর কলেজের প্রথমবর্ষের ছাত্রছাত্রীদের বরণ করলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই:  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে রামঠাকুর কলেজের নতুন বছরের ছাত্রছাত্রীদের বুধবার বরণ করা হয়। চকলেট কলম ও ফুল দিয়ে কলেজ প্রাঙ্গনে তাদেরকে বরণ করা হয়।  রামঠাকুর কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আজ থেকে কলেজে আসতে শুরু করেছেন। তাদেরকে স্বাগত জানাতে আগে থেকেই স্কুল গেইটে প্রস্তুত ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 

স্কুল গেইটে প্রবেশ করতেই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কপালে চন্দনের ফোঁটা ও হাতে কলম ধরিয়ে দিয়ে তাদেরকে স্বাগত জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। ছাত্র-ছাত্রীরা কলেজে কিভাবে চলাফেরা করবে এ ধরনের শৃঙ্খলা মেনে চলতে হবে সেইসব বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। 

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top